ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

‘ইস্টিশন’-সিনেমায় তানভীর-আফ্রি

ads

তানভীর-আফ্রি পরস্পরকে ভালোবাসেন। তাদের প্রেম কাহিনিতে রয়েছে নানা ঘটনা-দুর্ঘটনা। এমন প্রেম কাহিনি নিয়ে গড়ে উঠেছে ‘ইস্টিশন’ সিনেমার গল্প। এর কাহিনি ও সংলাপ লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার মাসুম রেজা।


আবু হুরায়রা তানভীর ও আফ্রি সেলিনা ছাড়াও এতে অভিনয় করছেন অনন্ত হীরা, সাহারিন ইসলাম, মুন্না, সুব্রত, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর, প্রিন্সেস বিউটি, সামিয়া রাজ ও এস. আই. ফারুক। এতে মোট তিনটি গান রয়েছে, যার একটিতে কণ্ঠ দিবেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল।


মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মহরত অনুষ্ঠিত হয়। বুধবার (২০ জানুয়ারি) থেকে কমলাপুর রেল স্টেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।


পরিচালক রাসেল আহমদ বলেন, এখানে একটানা পাঁচদিন শুটিং হবে। এরপর ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে শুটিং করব।

ads
ads
ads

Our Facebook Page